1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

কোরআন অবমাননা: বাগদাদে সুইডেনের দূতাবাসে অগ্নিসংযোগ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

নিউজ ডেস্ক: ঈদের দিনে সুইডেনের স্টকহোম শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে কোরআন পোড়ানোর ঘটনায় দেশটির বিরুদ্ধে কিছু দেশে এখনো বিক্ষোভ চলছে। এ নিয়ে আজ বৃহস্পতিবার ভোরে বিক্ষোভকারী বাগদাদে সুইডেনের দূতাবাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে। খবর এপির।

বার্তাসংস্থা রয়টার্স বলছে, কয়েক শ বিক্ষোভকারী গতকাল ইরাকে সুইডেনের দূতাবাসের সামনে জড়ো জন। এরপর একপর্যায়ে তারা দূতাবাসে অগ্নিসংযোগ করেছেন।

এ নিয়ে সুইডেনের পররাষ্ট্রমন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আমাদের দূতবাসের কর্মীরা নিরাপদে আছেন। আন্তর্জাতিক সংস্থার কূটনীতিক এবং কর্মীদের ওপর সমস্ত হামলার নিন্দা জানাই। দূতাবাস ও কূটনীতিকদের ওপর হামলা ভিয়েনা কনভেনশনের গুরুতর লঙ্ঘন। কূটনৈতিক মিশন এবং কূটনৈতিক কর্মীদের রক্ষা করা ইরাকি কর্তৃপক্ষের দায়িত্ব।

এ ছাড়া প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, এ ঘটনায় সুইডেনের দূতাবাসের কর্মকর্তা ও কর্মীরা অক্ষত আছেন। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে এপির প্রতিবেদনে বলা হয়েছে, দূতাবাসের কম্পাউন্ডে ভাঙচুর চালায় বিক্ষোভকারীরা। এরপর দূতাবাসে আগুন ধরিয়ে দেয়। এ ছাড়া কিছু বিক্ষোভকারীকে দূতাবাসের ভেতরেও দেখা গেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। বৃহস্পতিবার ভোরে দূতাবাসের বাইরে কিছু বিক্ষোভকারী নামাজও পড়েছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys