মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন

‌মশা কামড় দিলেও সরকারের দোষ’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১০ জুলাই, ২০২৩

নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশে ডেঙ্গুর প্রকোপ দেখা দিয়েছে। এজন্য জনসচেতনতাই বেশি দরকার। যার যার বাড়িঘর পরিষ্কার রাখতে হবে। সেদিকে সবার দৃষ্টি দিতে হবে। আমাদের দেশে তো একটা সমস্যা আছে, যা কিছু হচ্ছে সবকিছুর দোষ সরকারের। মশা কামড় দিলেও সেটা সরকারের দোষ।’

আজ সোমবার দুপুর ১২টায় ঢাকা মেডিকেল কলেজের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘সরকার কত মশা মারবে? মশার তো প্রজন্মের হার অনেক বেশি। সেই মশা যাতে বেশি না হতে পারে সেজন্য যার যার নিজের বাড়িঘর পরিষ্কার রাখতে হবে।’

শেখ হাসিনা বলেন, ‘সেদিন উত্তরের মেয়র আমাকে বললেন, এত বড় লোক, বিশাল বিশাল ফ্ল্যাটে থাকে, তাদের বাড়ির ভেতরে মশার প্রজনন ক্ষেত্র তৈরি হয়ে আছে। ওনারা নিজেরা কিছু সাফ করবেন না। সেটা বোধ হয় সরকারের গিয়ে করে দিয়ে আসতে হবে। বাড়ি তাদের, থাকেন তারা, কমিটিও আছে, এমন কি যারা ফ্ল্যাটে থাকেন তারা কিন্তু মেইনটেনেন্সের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকাও দিচ্ছেন, তারপরও তারা ওটা সাফ করবেন না।’

‘কে করে দিবে? সরকার গিয়ে করে দেবে? সরকার তো প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে সাফ করে দিয়ে আসতে পারবে না। স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা যার যার নিজের ব্যাপার। নিজেকেই সচেতন থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে’, যোগ করেন আওয়ামী লীগ সভাপতি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys