সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

কিলহিম ২ ছবির সহোযোগী প্রযোজক সাত্তার আলি সুমন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

নিউজ ডেস্ক: এবার ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল মোঃ ইকবাল পরিচালিত ও প্রযোজিত এবং অনন্ত জলিল ও বর্ষা অভিনীত ছবি ‘কিলহিম’। ছবিটি ঈদে মুক্তির পর ব্যাপক সাফল্য পায়। এবার দ্বিতীয় ছবি ঘোষণা দিলেন প্রযোজনা প্রতিষ্ঠান। ‘কিলহিম ২’ তে অনন্ত জলিলের নায়িকা এবারো বর্ষা।

কিলহিম ২ আসছে সর্বোচ্চ বাজেটের বাংলা সিনেমা। পরিচালক ইকবাল ও অনন্ত জলিলের ভক্তদের জন্য এটা বড় খবরই বটে। তাছাড়া এই ছবিতে সহোযোগী প্রযোজক হিসেবে থাকছেন সাত্তার আলি সুমন (শাহ্ আলম)। যিনি শাহ্ গ্রুপ লিমিটেডের মালিক। তিনি অনেক দিন থেকে ফ্রান্সে ব্যবসায়িক কাজ করে যাচ্ছেন।

‘কিলহিম’ ছবি তৈরির পর পেরিয়ে গেছে তিন মাস। সে সময় ছবির প্রযোজক ও পরিচালক ইকবাল বলেছিলেন, কিলহিম ছবির নায়ক অনন্তের চরিত্রটি ঠিক রেখে ভিন্ন গল্পে ছবিটির কাজ শেষ করা হবে।

ছবির পরিচালক মোঃ ইকবাল জানালেন, কিলহিম ২ ছবির লোকেশন দেখতে আমরা এখন ফ্রান্সে আছি। এছাড়াও আমরা সাত্তার আলি সুমন (শাহ্ আলম) ভাইয়ের সাথে ছবি নিয়ে আলোচনা করছি। এটি শীঘ্রই শুরু করতে যাচ্ছি।

সহোযোগী প্রযোজক সাত্তার আলি সুমন বলেন, কিলহিম ২ ছবির সহোযোগী প্রযোজক হিসেবে থাকতে পেরে ভালো লাগছে। শিল্প সংস্কৃতির নতুন আঙ্গিকটাই তুলে ধরতে চাই। হারিয়ে যাওয়া বাংলা সিনেমার দিন ফিরতে শুরু করেছে। সামনে আরও ভালো খবর আসবে আশা করি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys