সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

পেরুতে হাজার হাজার নারী নিখোঁজ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১১ জুন, ২০২৩

নিউজ ডেস্ক: পেরুতে চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে তিন হাজার ৪০০ জনের বেশি নারী নিখোঁজ হয়েছে। দেশটির ন্যায়পাল কার্যালয় গতকাল শনিবার এ তথ্য জানিয়েছে। খবর স্ট্রেইট টাইমস ও এএফপির।

ওই কার্যালয় এ নিয়ে ‘তাদের কি হয়েছে?’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে বলা হয়েছে, ২০২৩ সালের প্রথম চার মাসে তিন হাজার ৪০৬ জন নারী নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করা হয়েছে। এদের মধ্যে এক হাজার ৯০২ জনকে খুঁজে পাওয়া গেছে, এবং এক হাজার ৫০৪ এখনও নিখোঁজ।

ন্যায়পালের ডেপুটি ইসাবেল অরটিজ বলেন, নারী নিখোঁজ হওয়ার বিষয়টিকে পেরুর আসন্ন বিপদ পরিস্থিতি হিসেবে দেখতে হবে। তিনি আরও বলেছেন, ‘৩৩ মিলিয়ন মানুষের আন্দিয়ান দেশটির এই ধরনের ঘটনা রোধ করার জন্য রাষ্ট্র যথেষ্ট পদক্ষেপ নিচ্ছে না।’

এর আগে গত বছরে দেশটিতে পাঁচ হাজার ৩৮০ জনের বেশি নারী নিখোঁজ হয়। এর মধ্যে বেশিরভাগই মেয়ে ও কিশোরী। এই সংখ্যা ২০২১ সালের তুলনায় ৯.৭ শতাংশ কম।

বিভিন্ন নারীবাদী এনজিওর মতে, পুলিশ ও প্রসিকিউটর অফিস অনেক মামলার পর্যাপ্ত তদন্ত করে না কারণ তারা বিশ্বাস করে যে নারীরা স্বেচ্ছায় পালিয়ে গেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys