1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

মার্কিন ভিসানীতির পথে হাঁটবে না ইইউ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৫ জুন, ২০২৩

নিউজ ডেস্ক: বাংলাদেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের ভিসানীতির মতো একই পথে হাঁটবে না ইউরোপীয় ইউনিয়ন। রোববার যমুনা টিভিকে এ কথা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

চার্লস হোয়াইটলি বলেন, আমরা বাংলাদেশের গণতান্ত্রিক পথকে উন্নত করতে চাই। যুক্তরাষ্ট্রের ভিসানীতির মতো একই পন্থা নিয়ে আমরা ভাবছি না। আগামী জুলাইয়ে আমাদের একটি বিশেষ প্রতিনিধি দল আসবে, যারা নিশ্চিত করবে নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে কি না। আমরা এই বিষয়টি নিয়েই ভাবছি।

তিনি বলেন, এই দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে আমরা কাজ করছি। মুক্ত গণমাধ্যম গণতন্ত্র নিশ্চিতে কাজ করে। তাই এ খাতে আমাদের অংশগ্রহণ বাড়াতে চাই।

রোববার দুপুরে যমুনা টেলিভিশন পরিদর্শনে এসে এসব কথা জানান ইইউ রাষ্ট্রদূত। তিনি যমুনা টেলিভিশন ভবনে এলে তাকে স্বাগত জানান প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিম আহমেদ। এ সময় তিনি বার্তা বিভাগসহ বেশকিছু বিভাগ ঘুরে দেখেন। টেলিভিশনের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে তিনি আলোচনা করেন। এ আলোচনায় গণমাধ্যমের স্বাধীনতা, জিএসপি প্লাস সুবিধাসসহ বিভিন্ন বিষয় উঠে আসে।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys