1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

স্ত্রীকে খুন করে উঠোনে পুঁতে কানাডা পাড়ি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

নিউজ ডেস্ক: রাজধানীর দক্ষিণখানে একটি বাড়ির উঠানে পুঁতে রাখা কানাডাপ্রবাসী গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে গত ২৭ মে দুপুরে মোছা. আফরোজা (৪০) নামের ওই গৃহবধূ দক্ষিণখানের নদ্দাপারা থেকে নিখোঁজ হন। তার বাড়ি নীলফামারীর ডোমারের ভোগড়াবুড়ি গ্রামে।

পুলিশের ধারণা, আফরোজার স্বামী হত্যাকাণ্ড ঘটিয়ে কানাডায় পালিয়ে গেছেন। এ ঘটনায় আফরোজার স্বামী আশরাফুলের পরিবারের চারজনকে আটক করা হয়েছে।

দক্ষিণখান থানার উপ-পরিদর্শক (এসআই) রেজিয়া খাতুন বলেন, ‘আফরোজার ছোট ভাই আরিফুল ইসলাম থানায় বোন নিখোঁজ জানিয়ে জিডি করেন। তদন্তে গিয়ে আফরোজার শ্বশুর, জা ও ভাসুরের কথাবার্তায় সন্দেহ হয় পুলিশের। তাদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে, আফরোজা নিখোঁজ হয়নি। তাকে হত্যা করে পুঁতে রাখা হয়েছে।’

‘এরপর দক্ষিণখানের দক্ষিণপাড়ায় আফরোজার শ্বশুর বাড়ির সীমানা দেয়ালের পাশে মাটির নিচ থেকে গতকাল বুধবার রাতে লাশ উদ্ধার করা হয়। কুপিয়ে আফরোজাকে হত্যা করে গর্ত করে মাটির নিচে পুঁতে রাখা হয়েছিল। তার ডান বাহুতে ও মাথার পেছনে পাঁচটি কোপের জখম রয়েছে,’ বলেন এসআই।

তিনি আরও বলেন, ‘এক বছর আগে আশরাফুল আলমের সঙ্গে আফরোজার বিয়ে হয়। এটা আশরাফুলের চতুর্থ বিয়ে। তার আগের স্ত্রীর ঘরেও সন্তান রয়েছে। আফরোজারও আগে আরেকটি বিয়ে হয়েছিল।’

এসআই রেজিয়া খাতুন বলেন, ‘গত শুক্রবার রাতে পারিবারিক কলহের জেরে আফরোজাকে হত্যা করা হয়। আশরাফুল এখনো পলাতক রয়েছে।’

দক্ষিণখান থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ‘আশরাফুল একজন কানাডাপ্রবাসী। ধারণা করা হচ্ছে, হত্যাকাণ্ড ঘটিয়ে তিনি গত রোববার কানাডা চলে গেছেন।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys