1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

‘আত্মহত্যা’র আগে সুইসাইড নোটে যা লিখেছিলেন সালমান শাহ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর চূড়ান্ত তদন্ত প্রতিবেদন পেশ করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সেই সঙ্গে ২৫ বছর আগের লেখা সালমান শাহর সুইসাইড নোটটি আবার তুলে ধরে পিবিআই।
সোমবার সালমান শাহর হত্যার রহস্য উদঘাটন নিয়ে ডাকা এক সংবাদ সম্মেলনে পিবিআইয়ের প্রধান বনজ কুমার মজুমদার জানান, দীর্ঘ এই তদন্তে হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি।

তিনি বলেন, সেই সময়ের একটি সুইসাইডাল নোট উদ্ধার করা হয়। আমরা সেটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছি। হ্যান্ড রাইটিং এক্সপার্টকে আমরা সুইসাইট নোটটি দেখিয়েছি। উনি হাতের লেখা দেখে-তা সালমান শাহর বলে চিহ্নিত করেছেন।

যা লেখা ছিল সুইসাইড নোটে-

‘আমি চৌঃ মো. শাহরিয়ার। পিতা কমরূদ্দীন আহমেহ চৌধুরী। ১৪৬/৫ গ্রিনরোড ঢাকা #১২১৫ ওরফে শালমান শাহ। এই মর্মে অঙ্গীকার করছি যে, আজ অথবা আজকের পর যে কোনো দিন আমার মৃত্যু হলে তার জন্য কেউ দায়ী থাকবে না। স্বেচ্ছায়-স্বজ্ঞানে-সুস্থ মস্তিস্কে আমি আত্মহত্যা করছি।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys