1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নিকন ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশি নির্মাতা সৈয়দ সাহিলের শর্ট ফিল্ম ‘আনসিন’ ফ্রান্সে বিএনপির সুনামগঞ্জ-৫ আসনের প্রার্থী কলিম উদ্দিেনর মতবিনিময় সভা জিয়াউর রহমান ও বেগম জিয়ার কবর জিয়ারত ফ্রান্স, পর্তুগাল ও ইউরোপ বিএনপির নেতৃবৃন্দের সরকারি চাকরীজীবীরা কোনো পক্ষ নিতে পারবেন না নতুন ঠিকানায় লাকর্নভে বাংলা অটো ইকোল-এর উদ্বোধন মেক্সিকোতে ৬.৫ মাত্রার ভূমিকম্প, ব্রিফিং ছেড়ে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট কখনো আপস করেননি খালেদা জিয়া খালেদা জিয়া: বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্বনেতাদের শোক একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই : তারেক রহমান

৬০ বছরে আশীষের দ্বিতীয় বিয়ে, প্রথম স্ত্রী বললেন, ‘হারিয়ে যেও না’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩

নিউজ ডেস্ক: ৬০ বছর বয়সে দ্বিতীয় বিয়ে করে সবাইকে চমকে দিয়েছেন জনপ্রিয় অভিনেতা আশীষ বিদ্যার্থী। গতকাল বৃহস্পতিবার কলকাতায় প্রিয়জনদের উপস্থিতিতে আদালতে বিয়ে করেন তিনি। পাত্রী রূপালি বড়ুয়া ভারতের আসাম রাজ্যের মেয়ে। তিনি কলকাতার নামী ফ্যাশন হাউসে কাজ করেন।

এর আগে কলকাতার জামাই ছিলেন আশীষ। প্রবীণ অভিনেত্রী শকুন্তলা বড়ুয়ার মেয়ে রাজশী বড়ুয়াকে বিয়ে করেছিলেন তিনি। তবে একসময় তাদের বিচ্ছেদ হয়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, আজ শুক্রবার সকালে একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়েছেন অভিনেতার প্রথম স্ত্রী রাজশী বড়ুয়া। সাবেক স্বামীর দ্বিতীয় বিয়ের খবরে তিনি বেশ কষ্ট পেয়েছেন।

রাজশী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, ‘যে তোমার কাছের মানুষ, সে কখনো জিজ্ঞেস করবে না, তার কাছে তোমার মূল্য ঠিক কতটা। সে এমন কোনো কাজ করবে না, যাতে তুমি কষ্ট পাও।’

 

তিনি আরও লেখেন, ‘যাবতীয় দুর্ভাবনা এবং সন্দেহ দূর হয়েছে। ধন্দ কেটে গিয়ে সব কিছু স্পষ্টভাবে ধরা দিচ্ছে। জীবনে শান্তি এবং স্থিতি আসুক। তুমি নিজে যথেষ্ট শক্তিশালী। ঈশ্বরের আশীর্বাদ নিয়ে নতুন করে শুরু করতে হবে।’

সবশেষে রাজশী বড়ুয়া যোগ করেন, ‘জীবন নামের গোলকধাঁধায় হারিয়ে যেও না।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys