সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

১১৮ বাংলাদেশিসহ ১৬২ অভিবাসী আটক মালয়েশিয়ায়

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৭ মে, ২০২৩

নিউজ ডেস্ক: মালয়েশিয়ায় ১১৮ বাংলাদেশিসহ ১৬২ অভিবাসী নির্মাণ শ্রমিককে আটক করেছে দেশটির আইন প্রয়োগকারী সংস্থা। বৃহস্পতিবার বিকালে রাজধানী কুয়ালালামপুরের জালান বুকিত কিয়ারার একটি নির্মাণ সাইটে ডিবিকেএলসহ বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার ইন্টিগ্রেটেড অপারেশন চালিয়ে অভিবাসীদের আটক করা হয়।

শুক্রবার ডিবিকেএল তাদের ফেসবুক পেজে এক বিবৃতিতে বলেছে, অভিযানে অভিবাসীদের বৈধ কোনো কাগজপত্র না থাকায় ১২৬ জন নির্মাণ শ্রমিককে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ১১৮ জন বাংলাদেশি, ২৩ জন মিয়ানমারের, ১১ জন ইন্দোনেশিয়ার এবং ১০ জন পাকিস্তানের নাগরিক রয়েছেন।

ডিবিকেএলের পরিচালনায় অভিযানে রয়্যাল মালয়েশিয়ান পুলিশ (পিডিআরএম), কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট বোর্ড (সিআইডিবি), ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের (জেবিপিএম), সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অ্যান্ড পাবলিক ক্লিনজিং করপোরেশন, ডিপার্টমেন্ট অব অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ মালয়েশিয়া এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্ট অভিযানে অংশ নেন।

ফেডারেল টেরিটরি অফ কুয়ালালামপুরজুড়ে সংসদীয় নির্বাচনী এলাকা অনুযায়ী এ অভিযান চলতে থাকবে জানিয়েছে ডিবিকেএল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys