1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী

হোটেল থেকে পপ গায়িকার মরদেহ উদ্ধার

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৬ মে, ২০২৩

নিউজ ডেস্ক: হোটেল থেকে উদ্ধার করা হয়েছে দক্ষিণ কোরিয়ার পপ গায়িকা হাইসুর মরদেহ। গত ১৩ মে ২৯ বছর বয়সী এ গায়িকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। হোটেল রুম থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। আগামী ২০ মে জেওলাবুক ডোর ওয়ানচু গুনে ‘গোয়ানজুমিয়ন পিপলস ডে’ অনুষ্ঠানে গান গাওয়ার কথা ছিল হাইসুর।

 

কিন্তু গত ১৩ মে হাইসুর মরদেহ উদ্ধার করা হয়। বেশ কয়েক দিন আগে আত্মহত্যা করলেও তদন্তের জন্য খবর প্রকাশ্যে আসতে দেয়নি পুলিশ। ১৩ মে হাইসুর মরদেহ হোটেল রুমে প্রথম দেখে হোটেল কর্তৃপক্ষ। কিন্তু সেসময় পরিচয় গোপন রাখে তারা। হাইসুর হোটেল কক্ষ থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোট প্রকাশ করেনি। তবে স্থানীয় পুলিশের দাবি- সুইসাইড নোটে খারাপ কিছু লেখা নেই।

১৯৯৩ সালে জন্মগ্রহণ করেন হাইসু। ২০১৯ সালে ‘মাই লাইফ আই উইল’ অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে গানের দুনিয়ায় আত্মপ্রকাশ করেন হাইসু। পরবর্তীতে ‘হ্যাং আউট উইথ ইউ’, ‘দ্য ট্রট শো’, ‘এএম প্লাজা’, ‘গেয়ো স্টেজ’সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys