মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

দুবাইয়ে আবাসিক ভবনে আগুন, নিহত ১৬

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩

নিউজ ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৯ জন। খবর খালিজ টাইমসের।

প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ের আল রাস এলাকায় ওই ভবনে ১২ ঘণ্টা ধরে দাউ দাউ করে জ্বলে। নিরাপত্তার কারণে ওই ভবন সিলগালা করে দিয়েছে কর্তৃপক্ষ।

এক বাসিন্দা বলেছেন, ‘ওই ভবন থেকে উদ্ধার হওয়ার পর থেকে আমরা রাস্তায় আছি।’

খালিজ টাইমসের একটি দল মধ্যরাতেই ওই ভবনে যায়, দেখে বাসিন্দারা রাস্তায় অপেক্ষা করছেন। ওই ভবনে গতকাল শনিবার বিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে নিশ্চিত করেছে দুবাইয়ের সিভিল ডিফেন্স।

ওই ভবনের পাশের বাসিন্দারা জানান, তারা চতুর্থ তলায় আগুনের কুণ্ডলী দেখতে পান। তারা বলেন, ‘আমরা প্রথমে আগুন দেখতে পাই, এরপর কয়েক মিনিটের মধ্যে বিকট শব্দ শুনি।’

সিভিল ডিফেন্সের মুখপাত্র জানান, ভবনটির চতুর্থ তলায় আগুন লেগেছিল। আগুন লাগার কারণ জানতে তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys