1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

৩০ এপ্রিল খুন হবে সালমান খান!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩

নিউজ ডেস্ক: লাগাতার হত্যার হুমকি পাচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান। সেই হুমকির পর নিজের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরাল করেছেন। কিনেছেন বুলেটপ্রুফ গাড়ি। সম্প্রতি ‘নিশান পেট্রোল এসইউভি’ নামের মাল্টি-স্পেশ্যালিটি বুলেটপ্রুফ ওই গাড়িতে তাকে যাতায়াত করতে দেখা যাচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

এবার তারিখ উল্লেখ করে সালমান খানকে হত্যার হুমকি দিয়েছেন ‘রকি ভাই’ পরিচয় দেওয়া এক ব্যক্তি। গতকাল সোমবার রাতে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে ফোন করে এই হুমকি দেওয়া হয়।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই’র বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে জানায়, হুমকি দেওয়া ওই ব্যক্তি রাজস্থানের যোধপুর শহরের বাসিন্দা। তিনি স্বঘোষিত গোরক্ষক। আগামী ৩০ এপ্রিল সালমান খানকে খুন করা হবে—এমন হুমকি দিয়েছেন ওই গোরক্ষক।

এএনআইকে মুম্বাই পুলিশ জানায়, গতকাল পুলিশ কন্ট্রোল রুমে একটি ফোন আসে। নিজেকে রাজস্থানের যোধপুরের ‘রকি ভাই’ বলে পরিচয় দেওয়া এক ব্যক্তি সালমান খানকে ৩০ এপ্রিল হত্যা করবেন বলে হুমকি দেন। বিস্তারিত তদন্ত করছে পুলিশ।

এর আগে ইমেইলে সালমান খানকে হত্যার হুমকি দিয়েছিলেন লরেন্স বিষ্ণোই। পরে তাকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ।

প্রতিবেদনে বলা হয়, লাগাতার হুমকি পেয়ে সালমানের সুরক্ষা নিয়ে উদ্বিগ্ন তার পরিবারের সদস্য ও প্রিয়জনরা। তবে পুলিশের ওপর আস্থা রয়েছে খান পরিবারের। তাই সালমানের প্রতিদিনের কর্মসূচিতে বদলি পুলিশ আনা হচ্ছে।

১৯৯৮ সালে সালমান খানের ওপর যোদপুরে শুটিং চলাকালীন দুটি কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ ওঠে। ওই সময় থেকে বিষ্ণোই সম্প্রদায়ের চক্ষুশূল ভাইজান। এর আগে বেশ কয়েকবার তাকে হত্যার ছক কষেছে লরেন্স বিষ্ণোই। ২০১৮ সালে প্রকাশ্যে তিনি বলেন, ‘যোদপুরে সালমান খানকে আমরা হত্যা করব।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys