মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ফেসবুক লাইভে আত্মহত্যাচেষ্টা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০

নিউজ ডেস্ক: সামাজিকমাধ্যম ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করতে চেয়েছিলেন এক যুবক। বিষয়টি জানতে পেরে তার এক বন্ধু পুলিশকে ফোন করে জানান। এর পর পুলিশ গিয়ে ওই যুবকের প্রাণ বাঁচায়।
শনিবার রাতে ঘটনাটি ঘটেছে কলকাতার গড়ফা থানা এলাকায়।
পুলিশের বরাত দিয়ে আনন্দাবাজার পত্রিকা জানিয়েছে, আত্মহত্যার কারণ কী, কেনইবা ফেসবুকে লাইভ করে আত্মহত্যার চেষ্টা করছিলেন ওই যুবক, তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা গেছে, শনিবার রাত ১টা ৩২ মিনিটে নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় নামে এক ব্যক্তি ১০০ নম্বরে ফোন করেন। ফোনে তিনি জানান, তার বন্ধু ফেসবুক লাইভে আত্মহত্যা করতে চলেছেন। কিন্তু তিনি ওই বন্ধুর বাড়ির সঠিক ঠিকানা জানাতে পারেননি।

পরে পুলিশ ওই যুবকের ফেসবুকের মিউচুয়াল ফ্রেন্ডদের সঙ্গে যোগাযোগ করে তার বাড়ির সঠিক ঠিকানা জানতে পারে।

অবশেষে রাত ১টা ৫২ মিনিটে ওই যুবকের বাড়িতে পৌঁছে পুলিশ তাকে আত্মহত্যা থেকে নিরস্ত করেন।

এ ঘটনায় ওই যুবক মানসিকভাবে ভেঙে পড়েছেন। তাই তার নাম, পরিচয় ও ঠিকানা গোপন রেখেছে পুলিশ। তবে কী কারণে আত্মহত্যা করতে গিয়েছিলেন, তা এখনও জানা যায়নি।

কলকাতা পুলিশের ডিসি সাউথ সাবার্বান প্রদীপকুমার যাদব বলেন, ‘১০০ নম্বরে ফোন আসার পর লালবাজার ও গড়ফা থানা অত্যন্ত দ্রুততা ও দক্ষতার সঙ্গে কাজ করে ওই যুবকের প্রাণ বাঁচিয়েছে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys