1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

১২ হাজার অভিবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩

নিউজ ডেস্ক: মালয়েশিয়ার ক্যাম্পে আটক বিভিন্ন দেশের অবৈধ অভিবাসীর মধ্যে সাজা শেষে ১২ হাজার ৩৮০ জনকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। চলতি বছরের জানুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত এদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

৩১ মার্চ শুক্রবার এক বিবৃতিতে ইমিগ্রেশন মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ এ তথ্য জানিয়েছেন। এর মধ্যে কোন দেশের কতজন তা বিবৃতিতে উল্লেখ করেননি। তবে এই সংখ্যার মধ্যে ৯ হাজার ৬০৬ জন পুরুষ এবং ২ হাজার ৭৭৪ জন মহিলা রয়েছেন বলে জানান তিনি।

রুসলিন বলেছেন, ৩০ মার্চ পর্যন্ত, মোট ২৭ হাজার ৫৭২ নিয়োগকর্তার মাধ্যমে তিন লাখ ২২ হাজার ১৮২ জন অভিবাসী ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশনে (আরটিকে) বৈধ হওয়ার জন্য আবেদন করেছেন। ওয়ার্কফোর্স রিক্যালিব্রেশন প্ল্যান গত ৩১ ডিসেম্বরে শেষ হলেও গত ২৭ জানুয়ারি পুনরায় চালু করা হয়। যা চলবে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys