মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

বৃহত্তর নোয়াখালী আঃলীগের আয়োজনে আলোচনা সভা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১ এপ্রিল, ২০২৩

মিনহাজ হোসেন বিশেষ প্রতিনিধি: মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে ইতালীস্থ বৃহত্তর নোয়াখালী আওয়ামী লীগের উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হল রুমে আয়োজিত সভায় সংগঠনের সভাপতি আব্দুল মজিদ বাবুল সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওমর ফারুক শিমুলের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন উপদেষ্টা লিটন হাজারী, মোঃ জাবেদ, রেজাউল হক মিন্টু, রফিকুল আলম দুলাল, আবদুস সাত্তার ইতালি আওয়ামীলীগ নেতা কবির হোসেন সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সদস্য আবুল এহসান মিনু, যুগ্ম সম্পাদক আরশাদ হোসেন, দপ্তর সম্পাদক দ্বীন মোহাম্মদ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতা দিবস বাংলাদেশের মানুষের কাছে মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার ইতিহাস৷ লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতাকে সমুন্নত রাখতে দেশ বিরোধীদের বিরুদ্ধে আরও সোচ্চার হতে হবে। আলোচনা শেষে বঙ্গবন্ধু সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতকরা হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys