রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

তারাবি পড়ে খুন হলেন প্রবাসী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৭ মার্চ, ২০২৩

নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার দাঁতমারা ইউনিয়নের বালুটিলা এলাকায় পূর্ব বিরোধের জেরে মাসুদ মির্জা (৩৬) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মাসুদ বালুটিলা এলাকার বাসিন্দা। গত শনিবার রাতে তারাবির নামাজের পর বালুটিলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ২ জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ইউছুফ আলী এবং তার প্রতিদ্বন্দ্বী যুবলীগ নেতা আকতার হোসেনের সঙ্গে নির্বাচন পরবর্তী বিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। স্থানীয় জনতা আকতার হোসেনের বাড়িসহ কয়েকটি ঘরে আগুন ধরিয়ে দিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে ২ জনকে গ্রেপ্তার করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দীন ফারুকী বলেন, এ ঘটনায় নিহতের বড় ভাই মাহফুজুর রহমান বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার সঙ্গে জড়িত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys