1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ইফতার বিক্রি করছে মাহি!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

নিউজ ডেস্ক: সিনেমা থেকে আপাতত দূরে আছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত সপ্তাহে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। গ্রেপ্তারের দিনেই তিনি জামিন পান। এরমধ্যেই এবার নিজের রেস্টুরেন্টে ইফতার বিক্রি নিয়ে ব্যস্ত থাকতে দেখা গেছে অগ্নি খ্যাত এই নায়িকাকে।

গত বছর রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন মাহি। গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহের দিকে এক কিলোমিটার গেলেই তেলিপারা বাজারে মাহির রেস্টুরেন্ট, নাম ফারিশতা।

রমজানের প্রথম দিন আজ শুক্রবার বিকেল ৪টার দিকে নিজের ফেসবুক থেকে ফারিশতার সামনে থেকে লাইভে আসেন মাহি। ঘুরে ঘুরে ভিডিওতে দেখান তার রেস্টুরেন্ট ফারিশতায় ইফতার বিক্রির দৃশ্য। এসময় সঙ্গে দেখা যায় তার স্বামী রাকিব সরকারকেও।

ইফতার বিক্রির সময় রেস্টুরেন্টের সামনে থেকে ফেসবুক লাইভে এসে মাহি বিভিন্ন আইটেম ও ইফতার বানানো দেখান। এ সময় স্বামী রাকিব সরকারের উদ্দেশে মাহি বলেন, ‘এবার তুমি কিছু বলো’। রমজানের শুভেচ্ছা জানিয়ে রাকিব সরকার এসময় বলেন, ‘গত বছরের মতো এবছরও আমরা ইফতার সামগ্রি নিয়ে এসেছি। ফারিশতায় আছে সব সুস্বাদু খাবার, এবং মানসম্মত খাবার। আপনারা সবাই আসুন।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys