মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

আনুশকার সঙ্গে প্রেমে পড়ার গল্প শোনালেন কোহলি!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩

নিউজ ডেস্ক: একজন ক্রিকেট মাঠে আর অন্যজন লাইট, ক্যামেরা, অ্যাকশনে ব্যস্ত। প্রচণ্ড চাপের মাঝেও যখনই সুযোগ পান, ছুটি কাটাতে বেরিয়ে পড়েন তারকা দম্পতি বিরাট কোহলি আর আনুশকা শর্মা। বছর তিনেক প্রেম করার পর বিয়ে করেছেন তারা। কিন্তু প্রেম প্রস্তাবের আগে থেকেই আনুশকাকে নিজের প্রেমিকা ভাবতে শুরু করেছিলেন বিরাট।

প্রথমবার বিরাট কোহলির সঙ্গে আনুশকা শর্মার আলাপের পর্ব কেমন ছিল, সম্প্রতি এ বিষয়ে মুখ খুলেছেন কোহলি।

আইপিএলে সাবেক সতীর্থ এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে একটি ইউটিউব ভিডিওতে আনুশকাকে নিয়ে মুখ খুলেছেন বিরাট। তাদের প্রথম আলাপ কেমন ছিল সে কথা জানিয়েছেন তিনি।

বিরাট বলেন, ২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে আনুশকাকে প্রথম দেখি। শুটিংয়ের আগে বেশ ভয় লাগছিল। ওকে কী বলব, কী ভাবে কাজ করব, সেটাই ভাবছিলাম। ও পৌঁছনোর পাঁচ মিনিট আগে আমি সেটে পৌঁছে গিয়েছিলাম। তার পরেও খুব ভয় লাগছিল।

প্রথমবার আনুশকার উচ্চতা দেখে অবাক হয়ে গিয়েছিলেন বিরাট। ভাবছিলেন তাকে কীভাবে অভিনেত্রীর পাশে মানাবে? বিরাট বলেন, একে তো আনুশকা বেশ লম্বা। তার ওপর বড় হিল পরে এসেছিল। ওকে দেখে আমি অবাক হয়েছিলাম। মজা করে ওকে বলেছিলাম, ‘এর থেকে ছোট হিল আর পেলে না?’ আনুশকা বুঝতে পারেনি আমি কেন ও রকম বলেছি।’

তবে একবার কথা বলার পর খুব তাড়াতাড়ি তাদের বন্ধুত্ব হয়ে গিয়েছিল। তার পর থেকে ফোনে কথা বলতেন তারা। তিনি বলেন, আনুশকা খুব সহজ-সরল। তাই ওর সঙ্গে তাড়াতাড়ি বন্ধুত্ব হয়েছিল। আমরা কথা বলতাম। তখনো প্রেমের সম্পর্ক হয়নি। কিন্তু আমি ভাবতাম ও আমার প্রেমিকা। একদিন ওকে মেসেজে বলেছিলাম, ‘যখন আমি সিঙ্গেল ছিলাম, তখন জীবন অন্য রকম ছিল।’ আনুশকা বলেছিল, ‘সিঙ্গেল ছিলে মানে?’ তখন আমি বুঝেছিলাম কী বলে ফেলেছি। আসলে মনে মনে ওকে প্রেমিকা ভাবতে শুরু করেছিলাম।’

ধরা পড়ে গিয়ে অবশ্য প্রেম প্রস্তাব দিতে বেশি দেরি করেননি বিরাট। প্রায় তিন বছর প্রেম করার পর ২০১৭ সালের ডিসেম্বর মাসে বিয়ে করেন তারা। ২০২১ সালের জানুয়ারিতে তাদের কন্যা ভামিকার জন্ম হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys