1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

প্রবাসীদের সহায়তা দিতে চালু ন্যাশনাল কাফ ত্রিবুরতিনা শাখা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩

নিউজ ডেস্ক: প্রবাসীদের ইমিগ্রেশন, আইনি সহায়তায় ও কাফ পাত্রোনাতো সার্ভিসের লক্ষ্যে ইতালির রাজধানী রোমের বাংলাদেশিদের প্রাণকেন্দ্র ত্রিবুরতিনাতে উদ্বোধন করা হয়েছে ন্যাশনাল কাফ ত্রিবুরতিনা শাখা।

বাঙালিসহ বিভিন্ন ভাষাভাষীদের সেবা দিতেই সাইফুল ইসলাম, সাদিয়া আফরোজ সালমা ও আয়নাল ফকিরের যৌথ পরিচালনায় এর উদ্বোধন করা হয়।

ভিয়া কুপরা ৪৪ (Via Cupra 44) ফিতা কেটে এই নতুন শাখার উদ্বোধন করেন ন্যাশনাল কাফের প্রতিষ্ঠাতা এ কে জামান।

এ সময় রোমে বসবাসরত বিভিন্ন দেশের নাগরিকসহ প্রবাসী বাংলাদেশি ও ন্যাশনাল কাফ প্রেনেসটিনা, তুসকোলানা এবং প্রধান কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় এ কে জামান বলেন, ‘তিবুরতিনা শাখার মাধ্যমে প্রবাসীরা ন্যাশনাল কাফের আইনি, ইমিগ্রেশন‌, পাত্রোনাতোসহ সকল সার্ভিস সরাসরি পাবেন।’ তিনি শাখাটি পরিচালনায় সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।

উল্লেখ্য, ন্যাশনাল কাফ ২০১৯ সাল থেকে ইতালীব্যাপী প্রবাসীদের জন্য কাফ সার্ভিস অত্যন্ত সুনামের সঙ্গে দিয়ে আসছে।

ন্যাশনাল কাফের মাধ্যমে প্রতি বছর ১০ হাজারের বেশি প্রবাসীরা বিভিন্ন বোনাসসহ নিয়মিত সেবা গ্রহণ করছেন। শিগগির অনলাইন সার্ভিসের মাধ্যমে এই সার্ভিস প্রবাসীদের আরও হাতের কাছে নেওয়ার পরিকল্পনার কথা জানান ন্যাশনাল কাফের পরিচালকরা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys