বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

টায়ার ফাটায় ৭২ যাত্রী নিয়ে জরুরি অবতরণ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৬ মার্চ, ২০২৩

নিউজ ডেস্ক: কলকাতা থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী ফ্লাইট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। মাঝ আকাশে বিমানের পেছনের চাকার টায়ার ফেটে গেলে ফ্লাইটটি জরুরি অবতরণের সিদ্ধান্ত নেওয়া হয়।

আজ সোমবার সকালে বিমানের বিজি-৩৯২ ফ্লাইটে এ ঘটনা ঘটে। ওই সময় বিমানটিতে ৭২ জন যাত্রী ছিলেন।

হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বিমানটির পেছনের ডান পাশের টায়ার ফেটে গেলে এটি জরুরি অবতরণ করে। যাত্রীরা সবাই নিরাপদে আছেন।’

বিমানবন্দর সূত্র জানায়, ভারতের স্থানীয় সময় ৮টা ৪৯ মিনিটে ৭২ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয় বিমানটি। পৌনে ১০টার দিকে জরুরি অবতরণের সিদ্ধান্ত নিলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রস্তুতি সম্পন্ন করে। পরে সকাল ১০টায় এটি নিরাপদে অবতরণ করে।

এদিকে অবতরণের সময় যে কোনো বড় দুর্ঘটনা এড়াতে বিমানবন্দরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উপস্থিত ছিল। ফ্লাইটটি কানাডা থেকে আমদানি করা ড্যাশ ৮-৪০০ মডেলের এয়ারক্রাফট দ্বারা পরিচালিত হচ্ছিল।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys