1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

রাজ আর আমি প্রতি মিনিটে চুমু খাই: শুভশ্রী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১ মার্চ, ২০২৩

নিউজ ডেস্ক: দিনটি ছিল ২১ ফেব্রুয়ারি। প্রেমিক ও স্বামী পরিচালক রাজ চক্রবর্তীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে ছবি তুলেছিলেন শুভশ্রী। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই ছবি পোস্টও করেছিলেন রাজ-শুভশ্রী। আর সেটি ভাইরাল হয়েছিল। এটি অনুরাগীরা সমালোচনাও করেছিলেন।

এবার সেই সমালোচনার জবাব দিলেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে চুমু নিয়ে নিন্দুকদের কটাক্ষ নিয়ে শুভশ্রী বলেন, যারা ট্রল করেন, তাদের কোনো অস্তিত্বই আমাদের কাছে নেই। আমরা আমাদের মতো করে কাজ করি। আর আমরা প্রতি মিনিটে একে অপরকে চুমু খাই।

এ প্রসঙ্গে শুভশ্রী বলেন, রাজ তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য হওয়ার পর থেকেই কিছু লোক নানান কিছু নিয়ে সমালোচনা করছেন। তবে আমি এবং আমার পরিবার ভীষণই ইতিবাচক চিন্তাভাবনায় বিশ্বাসী। তাই সমালোচনায় কান দিই না। কর্মফলে বিশ্বাস করি। আমরা জীবনের প্রতিমুহূর্ত উপভোগ করি। তবে শুধুই কি সমালোচনা, অনেকে তো রাজ-শুভশ্রীকে সমর্থনও করেছেন।

সাক্ষাৎকারে শুভশ্রী স্বীকার করে নেন, ইন্ডাস্ট্রি কেন সর্বত্রই পুরুষদের তুলনায় মহিলাদেরই বেশি সমালোচনার মুখোমুখি হতে হয়। তবে অভিনেত্রী মনে করেন মহিলারা শক্তিশালী এটা সমালোচকরা জানেন বলেই বারবার আক্রমণ হয়। শুভশ্রীর কথায়, ‘ইন্ডাস্ট্রিতে ১৬ বছর কাটিয়ে ফেলেছি, কোনো দিনই দেখিনি যে নারীবাদ, লিঙ্গসমতা এবং নারীর ক্ষমতায়ন— এই শব্দগুলো জনপ্রিয়তা পেয়েছে। তবে আমরা মহিলারা প্রতিদিনই লড়াই করছি, আশা করি একদিন জয়ী হব। পুরুষ-মহিলার সমান সম্মান থাকা উচিত।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys