সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

পর্নোগ্রাফি মামলায় পুলিশ কারাগারে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: নারী পুলিশ সদস্যের করা নারী নির্যাতন ও পর্নোগ্রাফি আইনের মামলায় রুবেল মিয়া (৩৫) নামে এক পুলিশ সদস্যকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. অলি উল্লাহ আদালত এই আদেশ দেন।

অভিযুক্ত রুবেল মিয়া, নেত্রকোনা সদর থানার ছেওপুর এলাকার আব্দুল মালেকের ছেলে। তিনি সিএমপির কর্ণফুলী থানার শিকলবাহা পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন নাম প্রকাশে অনিচ্ছুক সিএমপির একাধিক পুলিশ কর্মকর্তা।

আদালতের সূত্রে জানা যায়, নগরের চান্দগাঁও থানায় রুবেল মিয়ার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধনী ২০০৩ এর ৯ (১) ও পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ সালের এর ৮(১) ৮ (২) আইনে মামলা করেন এক নারী পুলিশ কনস্টেবল।

এই মামলায় রুবেলকে গ্রেপ্তার করে চান্দগাঁও থানা পুলিশ। গ্রেপ্তার রুবেল মিয়াকে গতকাল চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রুবেল মিয়ার বিষয়ে অবগত নয় জানিয়ে সিএমপির এডিসি (পিআর) স্পিনা রানী প্রামাণিক বলেন, রুবেলকে কারাগারে পাঠালে অবশ্যই তার বিরুদ্ধে নিয়ম অনুযায়ী বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys