রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

বাসা ভাড়া নিয়ে ইয়াবা বিক্রি করতেন তরুণী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: রাজধানীতে ফ্ল্যাট বাসা ভাড়া নিয়ে পড়ালেখার আড়ালে দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলেন এক তরুণী। তার নাম আয়েশা ছিদ্দিকা রুমা ওরফে জারা (২৩)। তিনি ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থী।

গতকাল শনিবার রাজধানীর আদাবর থানাধীন শেখেরটেক এলাকার একটি ফ্ল্যাট থেকে ২৯০০ ইয়াবা ট্যাবলেটসহ আয়েশা ছিদ্দিকা রুমাকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২। তার কাছ থেকে দুইটি মোবাইল ও দুইটি পাসপোর্ট উদ্ধার করা হয়।

আজ রোববার এ তথ্য জানান র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শিহাব করিম।

তিনি জানান, সীমান্তবর্তী জেলা কক্সবাজার ও টেকনাফ থেকে নানা উপায়ে নিয়ে আসা হতো ইয়াবার চালান। এরপর ঢাকায় ভাড়া নেওয়া ঐ ফ্ল্যাটে ইয়াবার চালান রেখে খুচরা ও পাইকারি বিক্রি করতেন রুমা। তার কাছ থেকে জব্দ হওয়া ২৯০০টি ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৮ লাখ ৭০ হাজার টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রুমা মাদক বিক্রির বিষয়টি স্বীকার করে জানান, ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে সম্মান ১ম বর্ষের পদার্থ বিজ্ঞানের ছাত্রী তিনি। তার বাড়ি সীমান্তবর্তী জেলা কক্সবাজারের টেকনাফ এলাকায়। সেখানে ইয়াবা কমমূল্য ও সজহলভ্য হওয়ায় তিনিসহ তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে ঢাকায় ইয়াবা নিয়ে আসেন। লেখাপড়ার আড়ালেই তিনি ইয়াবা ব্যবসা করে আসছিলেন।

র‌্যাব জানান, আটক রুমা সংঘবদ্ধ মাদকচক্রের ডিলার হিসেবেও কাজ করে আসছিলেন। তার বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys