সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

দেশে পাঠানো হবে পিকে হালদারকে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: প্রশান্ত কুমার হালদার যিনি পিকে হালদার নামেই পরিচিত বাংলাদেশে- এখন তার ঠিকানা কলকাতার প্রেসিডেন্সি জেল। বাংলাদেশে প্রায় তিন ডজন অর্থনৈতিক অপরাধের সঙ্গে যুক্ত পিকে হালদার নাম ভাঁড়িয়ে বনগাঁ সীমান্তের কাছে বসবাস করার সময় ধরা পড়েন।

তার সঙ্গে ধরা পড়েন তার ভাই প্রাণেশ হালদার, স্বপন মিত্র, ইমাম হোসেন ওরফে ইমন হালদার এবং পিকে হালদারের সঙ্গিনী আমানা সুলতানা। আমানা ছাড়া সবাই বন্দি আছেন প্রেসিডেন্সি জেলে। আমানা আছেন আলিপুর সংশোধনাগারে। দশ বারের বেশি তাদের সিবিআই বিশেষ আদালতের চার নম্বর কোর্টে পেশ করা হয়েছে, বেশির ভাগ বিচারপতি বিদ্যুৎ কুমার রায়ের এজলাশে।

নতুন কিছু তথ্য উঠে আসেনি কোর্টে। এই অবস্থায় আর্থিক কেলেঙ্কারির তদন্তে নিয়োজিত ইনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এবং ক্রিমিনাল ষড়যন্ত্রের অনুসন্ধানে নিয়োজিত সিবিআই বাংলাদেশের দুর্নীতি দমন শাখার সঙ্গে নিবিড় যোগাযোগ রেখে

জানিয়েছে যে, আগামী মার্চে দুদক এর হাতে বন্দি প্রত্যার্পণ চুক্তি অনুযায়ী পিকে হালদার এবং সাথের সঙ্গীদের তুলে দেয়া হতে পারে। আপাতত সেই ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থাটি দেখার কাজ পুরোদমে চলছে। চলছে কাগজপত্র তৈরির কাজ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys