বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

তসিবার নতুন মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: আইলারে নয়া দামান খ্যাত গানের শিল্পী তসিবার নতুন গানের মিউজিক ভিডিও ‘চ্যাংড়া বন্ধু’ মুক্তি পেল ১৫ ফেব্র“য়ারি সন্ধ্যা ৭.০০টায়। তার সাথে গেয়েছেন আকরাম। আকরাম খানের সুরে গানের কথা লিখেছেন প্রসেনজিৎ মণ্ডল। সংগীত আয়োজন ওয়াহিদ শাহীন। রোহান মাহমুদ ও বেলালের কোরিওগ্রাফিতে গানের মডেল হয়েছেন শুভ্র মেহরাজ ও সোনিয়া। ডিপি মিউজিক স্টেশনের ব্যানারে পরিবেশিত এ মিউজিক ভিডিওর পরিচালক হলেন টি ডি দীপক। প্রযোজনা এসএম ফিল্মস।

আইলারে নয়া দামানের ঢেউয়ে শুধু দেশ নয় সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষি মানুষের মাঝে রাতারাতি জনপ্রিয় হয়ে ওঠেন তসিবা। টিভি মিডিয়ার অত্যন্ত জনপ্রিয় এবং দেশের শীর্ষ ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতেও হানিফ সংকেত তাকে দিয়ে গান করান। দেশের এমন কোন গানপাগল মানুষকে খুঁজে পাওয়া যাবে না যারা তসিবার ‘আইলারে নয়া দামান’ গানটি শোনেননি।

এই একটি মাত্র গানের মাধ্যমে তারকা বনে যান তসিবা। তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। দেশ বিদেশের স্টেজে তিনি দর্শকদের উন্মাতাল করে তোলেন। এক এক বের হতে থাকে তার- ভাইসাব, কি মায়া লাগিলো, আমি কালো বলে, মানুষ বড়ই স্বার্থপর, সিলেটি ফুরিসহ অসংখ্য জনপ্রিয় গান। এরই ধারাবাহিকতায় প্রকাশ পেল তার ‘চ্যাংড়া বন্ধু’।
তসিবা বলেন, গানটি আমার গানপাগল দর্শকদের কাছে অনেক ভালো লাগবে বলে আমার বিশ্বাস। এক কথায় গানটি অসাধারণ। এ গানে ভিন্ন এক স্বাদ আছে যা শুনলে এবং মিউজিক ভিডিও দেখলেই সবাই বুঝতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys