1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

মেট্রোরেলের প্রকৌশলী নিখোঁজ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: রাজধানীর তুরাগ এলাকা থেকে নিখোঁজ হয়েছেন মেট্রোরেলের এমআরটি লাইন-৬ প্রকল্পের প্রকৌশলী শাহরিয়ার কবির। রোববার বিকেলে কর্মস্থল থেকে বের হওয়ার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তার সন্ধান চেয়ে সোমবার তাঁর প্রতিষ্ঠান ও পরিবারের পক্ষ থেকে তুরাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার জানান, নিখোঁজ প্রকৌশলীর মা রাশিদা আকতার একটি জিডি করেছেন। পাশাপাশি এমআরটি প্রকল্পের উত্তরা ডিপোর সিকিউরিটি ম্যানেজার একরামুল কবির হাওলাদারও একই ঘটনায় জিডি করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে ওই প্রকৌশলীকে খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। এখন পর্যন্ত তাঁর সন্ধান মেলেনি। তবে ধারণা করা হচ্ছে, প্রেমসংক্রান্ত জটিলতায় তিনি আত্মগোপন করেছেন।

পুলিশ সূত্র জানায়, এমআরটি লাইন-৬ প্রকল্পে সহকারী প্রকৌশলী (তড়িৎ) হিসেবে কর্মরত শাহরিয়ার কবির। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে মেট্রোরেলের উত্তরা ডিপোতে তাঁর অফিসকক্ষে মোবাইল ফোন ও ল্যাপটপ রেখে বের হন। সিসিটিভি ফুটেজে তাঁকে মোবাইল ফোনে কথা বলতে দেখা গেছে। আরেকটি ফুটেজে তাঁকে অফিস থেকে বেরিয়ে রাস্তায় হাঁটতে দেখা যায়।

পরিবারের সঙ্গে তিনি রাজধানীর আজিমপুরে থাকতেন। নিখোঁজ প্রকৌশলীর মা রাশিদা আক্তার বলেন, ‘বুয়েটের তড়িৎকৌশল বিভাগে পড়ালেখা শেষ করে মেট্রোরেলে চাকরি হয় শাহরিয়ারের। রোববার অফিস শেষ করে বিকেলে বাসায় ফেরার কথা ছিল তার। কিন্তু কোথায় গেছে, তা জানা যায়নি।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys