রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

ধর্ষণ মামলার আসামির সাথে বাদীর বিয়ে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৩

নিউজ ডেস্ক: যশোরে আদালতের নির্দেশে ধর্ষণ মামলার আসামির সঙ্গে বাদীর বিয়ে দেওয়া হয়েছে। রবিবার বিকেলে সরকারি কৌসুলির অফিসে উভয়পক্ষের আইনজীবী ও আত্মীয়-স্বজনের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে দেনমোহর ধরা হয়েছে ৫ লাখ টাকা।

আদালত সূত্র জানায়, যশোরের মণিরামপুর উপজেলার এক যুবক একটি মেয়েকে বিয়ে করে স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে একসঙ্গে থাকতে শুরু করেন। এক পর্যায়ে মেয়েটি ওই যুবকের বাড়িতে যেতে চাইলে বিয়ের বিষয়টিই তখন অস্বীকার করে বসেন তিনি। পরে ৪ জানুয়ারি মেয়েটি ধর্ষণের অভিযোগে মণিরামপুর থানায় একটি মামলা করলে পুলিশ পরদিন যুবকটিকে আটক করে। রবিবার উভয়পক্ষের আইনজীবীদের বক্তব্য শোনার পর বিচারক ৫ লাখ টাকা দেনমোহরে আদালত চত্ত্বরেই বিয়ে দেওয়ার শর্তে ওই যুবকের জামিন মঞ্জুর করেন।

যশোরে সরকারি কৌসুলী (পিপি) এম ইদ্রিস আলী বলেন, বাদী ও আসামি প্রাপ্তবয়স্ক হওয়ায় আদালতের নির্দেশনা অনুযায়ী কাজী ডেকে তাদের মধ্যে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে। এসময় সেখানে বাদী, বিবাদী ছাড়াও উভয়পক্ষের আইনজীবী ও আত্মীয়স্বজনের ছিলেন। বিয়ে হওয়ায় তারা সবাই সন্তুষ্ট।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys