1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

মালদ্বীপে সাবেক প্রেসিডেন্টের ১১ বছরের জেল

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট আবদুল্লা ইয়ামিনকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। দুর্নীতি ও অর্থ পাচার মামলায় তাকে এ দণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাকে ৫০ লাখ মার্কিন ডলার জরিমানা করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইয়ামিনের বিরুদ্ধে একটি প্রাইভেট কোম্পানির কাছ থেকে সুবিধা নেওয়ার অভিযোগ আনা হয়েছিল। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ইয়ামিন।

২০১৮ সালে ক্ষমতা হারান ইয়ামিন। তবে আগামী বছরের মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচনে প্রগ্রেসিভ পার্টি থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

এর আগে ২০১৯ সালে রাষ্ট্রীয় তহবিল থেকে ১০ লাখ ডলার আত্মসাতের জন্য তাঁকে ৫ বছরের কারাদণ্ড এবং ৫০ লাখ ডলার জরিমানা করা হয়েছিল।

সাজা ঘোষণার পর ২০২০ সালে তাকে গৃহবন্দী করা হয়। কয়েক মাস পর তিনি মুক্তি পান। এরপর তিনি আবার রাজনীতিতে সক্রিয় হন।

দেশটির সাবেক স্বৈরশাসক মামুন আব্দুল গাইয়ুমের সৎ ভাই ইয়ামিন। মুক্তির পর সক্রিয় রাজনীতিতে ফিরে আসেন তিনি এবং মালদ্বীপে ভারতের প্রভাবের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছিলেন, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করে নয়াদিল্লি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys