1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

ওটিপি ছাড়া চলবে না হোয়াটঅ্যাপ!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: ওয়াবেটাইনফো ওয়েবসাইটে প্রকাশিত রিপোর্টে জানানো হয়েছে অ্যান্ড্রয়েড বিটা টেস্টারদের ফোনে লেটেস্ট সাম্প্রতিকতম আপডেটে এই ফিচার পৌঁছেছে। এর ফলে কোনো ব্যক্তি আপনার অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করলে তা দ্রুত জানতে পারবেন। সম্প্রতি ভারতসহ গোটা বিশ্বেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রতারণার সংখ্যা বাড়ছে। নতুন এই সুরক্ষা ফিচার হাজির হলে ওটিপি ছাড়া অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করা সম্ভব হবে না। ফলে কমবে সাইবার প্রতারণার সংখ্যা।

বর্তমানে কিউআর কোড স্ক্যান করলেই যে কোনো ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ লগইন করা যায়। এই ফিচার ব্যবহার করে একাধিক ফোন থেকে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। লগ ইনের সময় যে অ্যাকাউন্ট থেকে ইতোমধ্যে হোয়াটসঅ্যাপ লগ ইন রয়েছে সেই ডিভাইসে ৬ ডিজিটের ওটিপি পৌঁছাবে। আপাতত শুধুমাত্র বিটা টেস্টাররাই এই ফিচার ব্যবহার করতে পারছেন।

যেকোনো ফিচার পরীক্ষামূলকভাবে প্রথমে বিটা টেস্টারদের কাছে পাঠানো হয়। পরীক্ষা সফল হলে তবেই সেই ফিচার সব ব্যবহারকারীর কাছে পৌঁছায়। যেকোনো ব্যবহারকারী বিটা টেস্টার হওয়ার জন্য আবেদন করতে পারেন।

advertisement 4
এছাড়াও সাম্প্রতিক অতীতে একের পর এক নয়া ফিচার নিয়ে হাজির হয়েছিল বিশ্বের জনপ্রিয়তম মেসেজিং সংস্থাটি। চলতি সপ্তাহেই এই মেসেজিং অ্যাপে এসেছিল অ্যাকসিডেনটাল ডিলিট ফিচার। এই ফিচার ব্যবহার করে কোনো মেসেজ ভুল করে ডিলিট করলে তা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। ডিলিট করার পরে তা ফিরিয়ে আনার জন্য ৫ সেকেন্ড সময় পাওয়া যাবে। এই সময়ের মধ্যে আনডো বাটনে ক্লিক করলেই সেই মেসেজ আবার ফিরে আসবে।

এছাড়াও সম্প্রতি হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে অ্যাভাটার। এই ফিচার ব্যবহার করে নিজের অবতার তৈরি করে তা চ্যাটের মাধ্যমে পাঠানো যাবে। এছাড়াও চাইলে সেট করা যাবে ডিপি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys