1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

প্যারিসে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার রাজুর জন্মদিন পালন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ২৪ ডিসেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার আবু জাফর রাজুর জন্মদিন অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয়েছে। শুক্রবার রাজধানীর প্যারিসের একটি অভিজাত রেস্টুরেন্টে এ উপলক্ষে কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

 

ফ্রান্সে বসবাসরত রাজুর শুভাকাঙ্ক্ষীরা এই অনুষ্ঠানের আয়োজন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আবুল কাশেম ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন কয়েছ।

সাংবাদিক লুৎফুর রহমান বাবুর সঞ্চালনায় কেক কাটা পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় জন্মদিনে শুভেচ্ছা জানান – কেন্দ্রীয় আওয়ামী কৃষক লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা জিয়াউল হক চৌধুরী নাসির, ফ্রান্স বাংলাদেশ বিজনেস ফোরামের সভাপতি সাত্তার আলী সুমন শাহ আলম , ফ্রান্স আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, ফয়ছল উদ্দিন, ফিল্ম মেকার প্রকাশ রায়, উপপ্রচার সম্পাদক মনসুর আহমেদ, ফ্রান্স আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য এস কে কামাল সিকদার, কামাল পাশা, শাওন আহমেদ, আলমগীর হোসেন প্রমুখ।

সাংবাদিক নেতাদের মধ্যে শুভেচ্ছা জানান ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স বাংলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল মালেক হিমু, মাসুদ আহমেদ, চৌধুরী মারুফ অমিত।

উপস্থিত অতিথিরা আবু জাফর রাজুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

উল্লেখ্য আবু জাফর রাজু সাবেক এমপি ও একুশে পদকপ্রাপ্ত প্রাপ্ত মরহুম আব্দুল জব্বারের পুত্র।

তিনি গেল কয়েক বছর থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রটোকল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন, পাশাপাশি প্রধানমন্ত্রীর দেয়া বিভিন্ন অনুদানে এলাকার উন্নয়ন কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys