বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

হাঁটুর বয়সি তরুণের প্রেমে শাকিরা!

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: ফুটবল তারকা জেরার্ড পিকের সঙ্গে কয়েক মাস আগেই বিচ্ছেদ হয়েছে বিশ্ববিখ্যাত পপতারকা শাকিরার। এরই মধ্যে শুরু হয়েছে শাকিরার (৪৫) নতুন প্রেমের গুঞ্জন।

স্প্যানিশ গণমাধ্যম মার্কা এক প্রতিবেদনে বলেছে, এবার শাকিরা প্রেমে পড়েছেন ২৪ বছর বয়সি সার্ফিং ইনস্ট্রাক্টর গোরকা একজুরডিয়ার।

সম্প্রতি শাকিরা ও গোরকার বেশ কিছু ঘনিষ্ঠ ছবি পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছে।

একসঙ্গে তাদের সার্ফিংও করতে দেখা গেছে ছবিগুলোতে। সেই থেকে এই গুঞ্জনের ডালাপালা গজিয়েছে অনেক। যদিও এ নিয়ে আনুষ্ঠানিকভাবে দুজনের কেউ এখনো কিছু জানাননি।

বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার জেরার্ড পিকে ও কলম্বিয়ার পপগায়িকা শাকিরার জুটি ছিল বিশ্বের সবচেয়ে রোমান্টিক ও প্রভাবশালী জুটিগুলোর একটি। তবে সবাইকে হতাশ করে এ তারকা জুটির ১২ বছরের সম্পর্ক ভেঙে যায়। কলম্বিয়ান গায়িকা ও বার্সা ডিফেন্ডারের দুটি সন্তান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys