রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

আয়াতের খুনে ফের সাত দিনের রিমান্ডে আবির

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: দেশে চাঞ্চল্যসৃষ্টি করা সাত বছরের শিশু আলিনা ইসলাম আয়াতকে ছয় টুকরো করে সাগরে ভাসিয়ে দেয়ার ঘটনায় গ্রেফতার হওয়া আবির মিয়ার দ্বিতীয় দফায় সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার তাকে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য অতিরিক্ত মূখ্য মহানগর হাকিম আবদুল হালিমের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। শুনানি শেষে আদালত তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক মনোজ দে বলেন, প্রথম দফায় জিজ্ঞাসাবাদে কিছু তথ্য দিয়েছেন। সেগুলো যাচাই বাছাই করছি। আরো তথ্যের জন্য তাদের জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই ফের রিমান্ড চাওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী সেলিম উল্যাহ বলেন, ‘প্রথম দফায় দুই দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।’

এদিকে, সোমবার আবিরকে আদালতে নেয়া হলে শতাধিক মানুষ উপস্থিত হন আদালত প্রাঙ্গণে। আবিরকে দেখে তাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা এক পর্যায়ে মারতে‌ও যান। শুনানি শেষে আদালত থেকে বের করার সময়ও মানুষের মধ্যে আরেক দফা উত্তেজনা ছিল। পরে পুলিশের উপস্থিতিতে তাকে হাজতখানায় নিয়ে যাওয়া হয়।

বাদীপক্ষের আইনজীবী সেলিম উল্যাহ চৌধুরী বলেন, ‘আদালত কক্ষে আনার সময় এবং শুনানি শেষে চলে যাওয়ার সময় জনতা ক্ষিপ্ত হয়ে তাকে মারধরের চেষ্টা করেছিল। তবে অতিরিক্ত পুলিশ উপস্থিত থাকায় কিছু করতে পারেনি।’

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকায় আরবি পড়তে গিয়ে নিখোঁজ হন আয়াত। এ ঘটনার পর ইপিজেড থানায় সাধারণ ডায়েরি করে তার বাবা সোহেল রানা। নিখোঁজের ১০ দিন পর আবির মিয়া নামে এক যুবককে গ্রেফতার করে পিবিআই। গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আয়াতকে ছয় টুকরো করে খুন করে লাশ সাগরে ভাসিয়ে দেয়ার কথা স্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys