1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

স্পেনে বাংলাদেশিদের সফলতা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: স্পেনের সূর্য নগরীখ্যাত মারবেলা। প্রতিবছর এ নগরীর প্রাকৃতিক সৌন্দর্য, নৈসর্গিক স্থাপত্য কলা, নিদর্শন উপভোগ করতে হাজারও পর্যটকের ভিড় জমে।

বছরজুড়ে পর্যটকদের আনাগোনা থাকায় দেশটির অন্যান্য শহরের তুলনায় এখানকার ব্যবসা বাণিজ্য দিন দিন প্রসারিত হচ্ছে।

স্পেনের রাজধানী শহর মাদ্রিদ থেকে ৫৮৫ কিলোমিটার দূরবর্তী এ শহরে বাংলাদেশিদের বসবাস খুবই কম। অন্তত ৪০ জন প্রবাসী বাংলাদেশি এ শহরে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন। তবে বাংলাদেশিরা রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত হয়ে সুনাম কুড়িয়েছেন। নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি তাদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনৈতিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ সারওয়ার মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করে মারবেলায় বসবাসরত বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল এসব কথা তুলে ধরেন।

গত বৃহস্পতিবার মাদ্রিদে দূতাবাসের হলরুমে ব্যবসায়ীরা রাষ্ট্রদূতকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। বাংলাদেশি ব্যবসায়ী জাছিম আহমদ, শিপলু সালাম ও মনজুর আহমদ এ সময় রাষ্ট্রদূতের সঙ্গে পরিচিত হন।

এ সময় দূতালয়প্রধান এটিএম আব্দুর রউফ মণ্ডল, প্রথম কাউন্সিলর মুতাসিমুল ইসলাম, ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কবির আল মাহমুদ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys