1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

দূরপাল্লার পর্যটক বাস চালু করবে বিআরটিসি

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : শনিবার, ১৯ নভেম্বর, ২০২২

দূরপাল্লার রুটে পর্যটকবাহী বাস চালু করা হবে বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

তিনি বলেছেন, একমাত্র সরকারি পরিবহন সংস্থা বিআরটিসি লোকসানের বৃত্ত থেকে বের হয়েছে। তবে যাত্রীদের কাছ থেকে অভিযোগ গ্রহণের জন্য বাসে বিশেষ বাক্স রাখতে হবে। এছাড়া দূরপাল্লার রুটে চালু করা হবে পর্যটক পরিবহনের বাস।

শনিবার মতিঝিলে বিআরটিসি প্রধান কার্যালয়ে ‘বদলে যাচ্ছে বিআরটিসি’ শীর্ষক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, বিআরটিসির সামনে আরও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে রয়েছে শূন্য পদে নিয়োগ করা, দুর্নীতি শূন্যের কোঠায় নামিয়ে আনা এবং যাত্রী সেবার মান বাড়ানো। এসব ক্ষেত্রেও উন্নতি করতে হবে।

সভায় বিআরটিসির চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনা রোধে বাসচালকদের বাস চালানোর সময় দৈনিক ৮ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করছে বিআরটিসি। এ জন্য সম্প্রতি ১০০ চালক নিয়োগ দেওয়া হয়েছে। তবে ট্রাক চালকদের ক্ষেত্রে এখনো দৈনিক ৮ ঘণ্টার সময়সীমা মানা সম্ভব হচ্ছে না। নতুন চালক নিয়োগ দিয়ে এটি মানার পরিকল্পনা নেওয়া হবে। বিআরটিসিকে একটি আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত মানসম্মত প্রতিষ্ঠানে পরিণত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক সাইফুন নেওয়াজ। বিআরটিসি’র উন্নয়নের তথ্যচিত্র তুলে ধরেন জেনারেল ম্যানেজার (হিসাব) মো. আমজাদ হোসেন।

সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী, ড্রাইভার্স টেকনিক্যাল কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান নূর নবী শিমু, ঢাকা জেলা নারী চালক শ্রমিক ইউনিয়নের সভাপতি খাদিজা রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys