বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

প্রবাসীরা হুন্ডিতে অর্থ পাঠালে আইনগত ব্যবস্থা নেবে বিএফআইইউ

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ১৬ নভেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: হুন্ডিসহ অবৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠালে প্রবাসীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দেশের আর্থিক খাতের গোয়েন্দা সংস্থাটি।

গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবাসীদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা ব্যাংকিং চ্যানেলের বাইরে (হুন্ডি বা অন্য কোনো অবৈধ পথে) পাঠানো আইনত দণ্ডনীয়। এতে দেশ ক্ষতিগ্রস্ত হয়।

এজন্য প্রবাসীদের ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে রেমিট্যান্সের অর্থ দেশে পাঠাতে আহ্বান জানিয়েছে সংস্থাটি।

প্রবাসী বাংলাদেশি ও তাদের স্বজনদের উদ্দেশ্যে বিএফআইইউ বলেছে, আপনাদের অর্জিত মূল্যবান বৈদেশিক মুদ্রা হুন্ডি বা অন্য কোনো অবৈধ পথে না পাঠিয়ে বৈধ পথে তথা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দেশে পাঠান। দেশ গড়ায় আপনারা মূল্যবান অবদান রাখুন। আপনাদের প্রিয়জনকে ঝুঁকিমুক্ত ও নিরাপদ রাখুন।

অবৈধ পথে রেমিট্যান্স পাঠানোর সঙ্গে সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে প্রমাণ সাপেক্ষে প্রচলিত আইনে বিএফআইইউ যথাযথ ব্যবস্থা গ্রহণ করছে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys