বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

রেমিট্যান্স বাড়াতে যা করতে হবে

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: দেশের বর্তমান পরিস্থিতিতে কুয়েত থেকে রেমিট্যান্স বাড়াতে হবে। সেক্ষেত্রে প্রবাসীদের উদ্বুদ্ধ করতে এবং হুন্ডি প্রতিরোধে সংবাদকর্মীদের ভূমিকা রয়েছে।

গত শনিবার কুয়েতে খাইতানে ফারুকী হোটেলে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন।

বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল আমিন রানার সঞ্চালনায় সভায় বর্তমান সময়সাময়িক বিষয় এবং সংগঠনের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সংগঠনের নেতারা।

প্রেস ক্লাবের সভাপতি মঈন সুমন কুয়েত প্রবাসী সংবাদকর্মীদের উদ্দেশে বলেন, বর্তমান সময় প্রবাসী সংবাদকর্মীদের সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব প্রতিরোধে জনসচেতন থাকতে হবে এবং সংবাদ পাঠানোর আগে তথ্যের সত্যতা যাচাইয়ে সতর্কতা অবলম্বন করতে হবে।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আরটিভি প্রতিনিধি ও প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জালাল উদ্দিন, যমুনা টিভির প্রতিনিধি মো. হেবজু, একাত্তর টিভির কুয়েত প্রতিনিধি সাদেক রিপন, এসএ টিভির কুয়েত প্রতিনিধি সেলিম হাওলাদার, ডিবিসি টিভির কুয়েত প্রতিনিধি মহসিন পারভেজ, প্রতিদিন পত্রিকার প্রতিনিধি আবুবকর সিদ্দিকি পাবেল প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys