বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

আগের রাতে ব্যালট বাক্স ভরার কথা কখনও শোনেননি জাপানের রাষ্ট্রদূত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: নির্বাচনের আগের রাতে ব্যালটবাক্স ভরার কথা পৃথিবীর আর কোথাও শুনিনি বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। একইসঙ্গে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে এবং এতে বিরোধীরাও অংশ নেবে এমন প্রত্যাশার কথাও জানিয়েছেন তিনি।

সোমবার (১৪ নভেম্বর) রাজধানীর গুলশানে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত এক আলোচনায় নির্বাচন নিয়ে এ আশাবাদ ব্যক্ত করেন ইতো নাওকি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রাষ্ট্রদূত বলেছেন, গত নির্বাচনে পুলিশের বিরুদ্ধে ব্যালট বাক্স ভর্তি করার যে অভিযোগ উঠেছে, অন্যান্য দেশের ক্ষেত্রে কখনোই এমনটা শোনেননি। আগামী নির্বাচনে এ ধরনের ঘটনা হবে না বলে আশা তার।

আরেক প্রশ্নের জবাবে জাপানি রাষ্ট্রদূত জানান, গত নির্বাচনে পুলিশ যে ভূমিকা নিয়েছে এমনটা তিনি অন্য কোথাও দেখেননি। তার প্রত্যাশা আগামী নির্বাচন হবে অংশগ্রহণমূলক।

রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে জাপানি রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান করা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য জটিল বিষয়। তবে রোহিঙ্গাদের প্রত্যাবাসনের বিষয়টি সবসময়ই প্রাধান্য পাবে। কিন্তু মিয়ানমারের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রত্যাবাসনের জন্য উপযুক্ত নয়।

রাষ্ট্রদূত জানান, দুই দেশের সম্পর্ক উন্নয়নে কৌশলগত সহায়তা দিতে প্রস্তুত জাপান।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys