বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

গ্রামীণফোনের সব ধরনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৭ নভেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: গ্রামীণফোনের নতুন সিম বিক্রি বন্ধের চার মাস পর এবার পুরনো সিম (৪৫০ দিনের বেশি সময় ধরে অব্যবহৃত) বিক্রি বন্ধেরও নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এর ফলে এখন থেকে নতুন-পুরনো কোনো সিমই বিক্রি করতে পারবে না দেশের সর্বাধিক গ্রাহকের এই মোবাইল অপারেটরটি।

রোববার বিটিআরসি কার্যালয়ে এক অনুষ্ঠানে এ তথ্য জানান বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার। এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ‘সেবার মান নিশ্চিত না করা পর্যন্ত গ্রামীণফোন নতুন কোনো গ্রাহক তৈরি করতে পারবে না। তাদের পুরাতন সিম বিক্রির সুযোগে নতুন গ্রাহক তৈরি হচ্ছিল। সেবার মান উন্নত না করতে পারলে গ্রামীণফোন নতুন কোনো গ্রাহকই তৈরি করতে পারবে না।’

এর আগে, গুণগত মান নিশ্চিত না করায় গত ৩০ জুন গ্রামীণফোনের নতুন সিম বিক্রি বন্ধ করেছিল বিটিআরসি। তবে, পুরোনো সিম বিক্রি করতে পারত প্রতিষ্ঠানটি। নতুন নির্দেশনার কারণে এখন গ্রামীণফোনের সব ধরনের সিম বিক্রি বন্ধ হলো।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys