মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

বাংলাদেশি সংখ্যালঘুদের নাগরিকত্ব দেবে ভারত

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: গুজরাটের দুই জেলায় বসবাসকারী বাংলাদেশি সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে ভারত সরকার। একই সঙ্গে নাগরিকত্ব পাচ্ছেন পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘুরাও।

মঙ্গলবার (১ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গুজরাটের আনন্দ এবং মেহসানা জেলায় বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে যে অমুসলিমরা (হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি, জৈন এবং খ্রিস্টান) এসে আশ্রয় নিয়েছেন, তাদের নাগরিকত্ব দেওয়া হবে।

তবে ২০১৯ সালের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইনে (সিএএ) নয় বরং ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের অধীনে এই নাগরিকত্ব প্রদানের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি দিয়ে সনদ দেওয়া হবে। নাগরিকত্ব পেতে ওই দুই জেলায় বসবাসকারী সংখ্যালঘুদের অনলাইনে আবেদন করতে হবে বলে পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়।

এর আগে, ২০১৯ সালের ১১ ডিসেম্বর ভারতের সংসদে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) পাস হয়। আইনটি পাস হওয়ার পরে এবং প্রেসিডেন্টের অনুমোদনের পর দেশটিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এতে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছিলেন।

 

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys