1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

২০২৩ সালে সরকারি ছুটি ২২ দিন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

নিউজ ডেস্ক: সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে ২০২৩ সালে ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে আট দিন পড়েছে শুক্র ও শনিবারে।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ২০২৩ সালের ছুটির এ তালিকা অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ছুটি গতবারের মতোই আছে। গতবার ৬ দিন ছিল শুক্র-শনিবার, এবার সেখানে ৮ দিন।

তিনি বলেন, জাতীয় দিবস এবং বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৪ দিনের সাধারণ ছুটি থাকবে।

সাধারণ ছুটির মধ্যে রয়েছে- শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস, মে দিবস, ঈদুল ফিতর, বুদ্ধ পূর্ণিমা, ঈদুল আজহা, জাতীয় শোক দিবস, জন্মাষ্টমী, দুর্গাপূজা, ঈদে মিলাদুন্নবী (সা.), বিজয় দিবস এবং যিশু খ্রিস্টের জন্মদিন (বড়দিন)।

অপরদিকে বাংলা নববর্ষ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবস উপলক্ষে নির্বাহী আদেশে ৮ দিন ছুটি থাকবে।

শবে বরাত, বাংলা নববর্ষ, শবে কদর, ঈদুল ফিতরের আগে ও পরের দুই দিন, ঈদুল আজহার আগে ও পরের ২ দিন এবং আশুরার দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys