1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

‘আমরা চ্যালেঞ্জ মোকাবিলা করব’

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

নিউজ ডেস্ক: সদ্য শপথ নেওয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী রিশি সুনাক বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীরা যে ভুল করেছিলেন তিনি সেগুলো সংশোধন করবেন এবং এর জন্যই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

মঙ্গলবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে রাজা চার্লস তৃতীয়ের কাছ থেকে নিয়োগ পাওয়ার পর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ফিরে তিনি সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

সুনাক বলেছেন, ‘ভুলগুলো সংশোধন করার জন্য আমি আমার দলের নেতা এবং আপনাদের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছি এবং সেই কাজটি অবিলম্বে শুরু হবে। আমি এই সরকারের মূল এজেন্ডা হিসেবে অর্থনৈতিক স্থিতিশীলতা ও আস্থা বজায়ের বিষয়টি রাখব। এর মানে হচ্ছে, আগামী কঠিন সিদ্ধান্ত আসবে।’

জনসন সরকারের সময় অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের উল্লেখ করে তিনি বলেছেন,‘আপনারা আমাকে কোভিডের সময় দেখেছেন, স্বল্পকালীন বিরতিসহ মানুষ ও ব্যবসার সুরক্ষার জন্য আমি যতদূর পেরেছি করেছি। সবসময় সীমাবদ্ধতা থাকে, এখন আগের চেয়ে অনেক বেশি। কিন্তু আমি আপনাদের এই প্রতিশ্রুতি দিচ্ছি যে, আজ আমরা যে চ্যালেঞ্জগুলির মুখোমুখি হচ্ছি আমি সেগুলো মোকাবিলা করব।’

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys