বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

ভুয়া সনদে চাকরি নিয়ে কারাগারে প্রভাষক

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে জাল সনদ দিয়ে প্রভাষক পদে চাকরির অভিযোগে ভুয়া শিক্ষক রেজাউল সরকারকে আটক করেছে র‍্যাব।

আটককৃত রেজাউল সরকার বাকেরগঞ্জের বিলকিস জাহান টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের কম্পিউটার অপারেশন পদে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানার চিলমারী এলাকার বাসিন্দা আব্দুস সামাদ সরকারের ছেলে। তার বিএসসি পাশের অনার্স সনদ ভুয়া।

র‍্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকার ভুয়া বিএসসি অনার্স সনদ দিয়ে রেজাউল গত ২০ ফেব্রুয়ারি চাকরি নিয়েছেন। এরপর ওই বিশ্ববিদ্যালয়ের সাথে যোগাযোগ করে সনদ ভুয়া বলে প্রমাণ পাওয়া যায়। এরপর বুধবার দুপুরে অভিযান চালিয়ে রেজাউল সরকারকে আটক করে তার কাছ থেকে ভুয়া সনদ উদ্ধার করা হয়। ওই রাতেই বাকেরগঞ্জ থানায় সোপর্দ করে জাল-জালিয়াতি প্রতারণার অভিযোগে মামলা দায়ের করা হয়।

বাকেরগঞ্জ থানার ওসি আলাউদ্দিন মিলন বলেন, আজ সকালে র‍্যাবের দায়েরকৃত মামলায় রেজাউলকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। বিকালে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys