রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

মসজিদুল হারামে বয়স্ক ও প্রতিবন্ধীদের বিশেষ সুবিধা

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

নিউজ ডেস্ক: মসজিদুল হারামে তাওয়াফ ও জিয়ারতে বয়স্ক ও প্রতিবন্ধীদের পরিবহনের জন্য বৈদ্যুতিক কোচ চালু করেছে সৌদি আরব কর্তৃপক্ষ।

সর্বশেষ সুবিধাটি জেনারেল প্রেসিডেন্সি ফর দ্য অ্যাফেয়ার্স অব দ্য গ্র্যান্ড মসজিদ ও মসজিদে নববীতে (স.) চালু করা হয়েছে।

আরব নিউজ জানিয়েছে, বৈদ্যুতিক কোচের দৈর্ঘ্য ২.৯৮ মিটার এবং চওড়া ১ মিটার। আন্তর্জাতিক নিরাপত্তা মানগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি কোচ আটটি ড্রাই সেল দিয়ে চলে- যার ৩০ কিলোমিটার পর্যন্ত অপারেটিং ক্ষমতা রয়েছে।

বৈদ্যুতিক কোচগুলো আধুনিক উপায়ে ফাইবারগ্লাস দিয়ে তৈরি, যা নিরাপত্তার সর্বোচ্চ মান বহন করে। চালক ছাড়াই ৭ জন যাত্রী বহনের ক্ষমতা রয়েছে কোচটির।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys