1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

অস্ট্রেলিয়ায় বেড়াতে গিয়ে প্রাণ গেল বাবা মা ছেলের

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরাতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিন বাংলাদেশি ঘটনাস্থলেই মারা গেছেন। গুরুতর আহত হয়েছেন দুই গাড়ির চালক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার বেলা ৩টার একটু আগে পশ্চিম ক্যানবেরার হুইটলাম এলাকার কপিন্স ক্রসিং রোডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন- অস্ট্রেলিয়া প্রবাসী ড. আনোয়ার জাহিদের বাবা শহিদুল ইসলাম (৬২), মা রাজিয়া সুলতানা (৫৫) ও ছোটভাই রনি।

সম্প্রতি বাংলাদেশ থেকে তারা তিনজন অস্ট্রেলিয়ায় ড. আনোয়ার জাহিদের কাছে বেড়াতে যান। এ ঘটনায় অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র জানায়, ড. আনোয়ার জাহিদ রোববার অস্ট্রেলিয়ায় তার কাছে বেড়াতে আসা বাবা, মা ও ছোটভাইকে নিয়ে নিজেই গাড়ি চালিয়ে বেড়াতে বের হলে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গাড়ির পেছনের সিটে বসা বাবা, মা ও ছোটভাই মারা যান।

এ দুর্ঘটনায় ড. আনোয়ার জাহিদ ও অপর গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys