বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

সন্তানদের স্কুলে দিয়ে এসে ফাঁসিতে ঝুললেন সৌদি প্রবাসী

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

নিউজ ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মোশারফ হোসেন (৪৫) নামে এক প্রবাসীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকালে সন্তানদের স্কুলে দিয়ে বাসায় এসে গলায় ফাঁস দেন বলে জানা গেছে। তিনি গত ১৪ই অক্টোবর সৌদি আরব থেকে ছুটিতে দেশে এসেছিলেন।

সোমবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নিপবন স্কুল সংলগ্ন পাহাড়িকা হাউজিং সোসাইটিতে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী প্রবাসী মোশাররফ ওই এলাকার ডা. অরুণ বড়ুয়ার ভাড়া বাসায় থাকতেন।

ভুক্তভোগী মোশারফ হোসেন নোয়াখালী জেলার সোনাইমুড়ির থানার আবুল হোসেনের পুত্র। তবে দীর্ঘদিন ধরে তিনি পরিবার নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকতেন। সকাল ১০টার দিকে ভুক্তভোগীর পরিবারের সদস্যদের ফোন পেয়ে পুলিশ ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাইফুল রহমান বলেন, বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক প্রবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

তিনি বলেন, সকালে এই প্রবাসী ছেলে-মেয়েকে স্কুলে দিয়ে এসেছিলেন। এসেই গলায় ফাঁস দিয়েছে বলে পরিবার জানিয়েছে। তার শরীরে কোন আঘাতের চিহ্নও পাইনি।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys