মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন

শিক্ষার্থীদের আটক করে ‘মানসিক কেন্দ্রে’ পাঠাচ্ছে ইরান

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০২২

নিউজ ডেস্ক: ইরানে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যুকে ঘিরে শুরু হওয়া আন্দোলনে যোগ দেয় দেশটির হাইস্কুলের শিক্ষার্থীরাও। এ সময় অনেক শিক্ষার্থীকে আটক করা হয়।

ইরানের শিক্ষামন্ত্রী ইউসুফ নুরি জানিয়েছেন, আটককৃত এসব শিক্ষার্থীদের ‘মানসিক কেন্দ্রে’ পাঠানো হয়েছে যেন তারা ‘অসামাজিক বৈশিষ্ট্যের’ না হয়ে যায়।

ইরানের শার্ক ডেইলিকে দেওয়া সাক্ষাৎকারে ইরানের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, জেলে পাঠানোর বদলে শিক্ষার্থীদের মানসিক কেন্দ্রে পাঠানো হয়েছে। যখন তারা সংশোধিত হবে তখন এসব শিক্ষার্থী স্কুলে ফিরে যাবে।

গণমাধ্যমটিকে শিক্ষামন্ত্রী ইউসুফ নুরি বলেছেন, জেলে কোনো শিক্ষার্থী নেই, যদি তাদের আটক করা হয়, তাদের মানসিক কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয়। যেখানে বিশেষজ্ঞরা কাজ করছেন। যখন এসব শিক্ষার্থী সংশোধিত হবে তারা স্কুলে ফিরে যেতে পারবে।

তাকে জিজ্ঞেস করা আন্দোলনে এখন পর্যন্ত কতজন শিক্ষার্থী আটক হয়েছেন? এ প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, খুব বেশি নেই। আমি নির্দিষ্ট সংখ্যা বলতে পারব না।

তিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে এমন মুহূর্তে, এসব শিক্ষার্থী অসামাজিক বৈশিষ্ট্যের হয়ে যেতে পারে, আমরা তাদের সংশোধন করতে চাই।

সূত্র: আল আরাবিয়া

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys