বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

এবার শাকিব খান-পূজা চেরীর বিয়ের গুঞ্জন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

নিউজ ডেস্ক: কদিন আগেই দেশের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান ও নায়িকা শবনম বুবলী নিজেদের সন্তানকে প্রকাশ্যে নিয়ে আসেন। ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি জানান তারা দুজনই। তাদের সন্তানের নাম শেহজাদ খান বীর। এরপর বুবলী ফেসবুকে পোস্টের মাধ্যমে শাকিবের সঙ্গে বিয়ের তারিখও প্রকাশ্যে আনেন। এই রেশ কাটতে না কাটতেই গুঞ্জন উঠেছে আরেক নায়িকা পূজা চেরীকে নাকি ধর্মান্তরিত করে বিয়ে করেছেন শাকিব খান।

গত মাসের ২২ তারিখ তাদের বিয়ে হয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে জোর আলোচনা। যদিও শাকিব কিংবা পূজা চেরীর কারও কোনো মন্তব্য পাওয়া যায়নি বিষয়টি নিয়ে। আগেই গুঞ্জন ছিল শাকিব খানের সঙ্গে পূজা চেরীর প্রেম চলছে। তবে এবার হঠাৎ করেই বিয়ের বিষয়টি প্রকাশ্যে এলো।

জানা গেছে, বুবলীর সঙ্গে যখন শাকিব খানের সম্পর্কের অবনতি হতে থাকে ঠিক সে সময় পূজার সঙ্গে ঘনিষ্ঠ হতে থাকেন শাকিব। ‘গলুই’ ছবির শুটিং করতে গিয়ে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। কদিন আগেই পূজা আমেরিকার ভিসা পেয়েছেন। গুঞ্জন রয়েছে, এই ভিসা পাওয়ার ক্ষেত্রে পুরো সহযোগিতাই করেছেন শাকিব খান। সামনের বেশ কয়েকটি ছবিও তাদের একসঙ্গে করবার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys