1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

পীরগঞ্জে বজ্রপাতে ৫ শ্রমিকের মৃত্যু

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

নিউজ ডেস্ক: রংপুরের পীরগঞ্জে বজ্রপাতে ইটভাটার ৫ শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার কাবিলপুর ইউনিয়নের বিটিসি মোড়ের উত্তরে বত্রিশ মাইল এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শ্রমিকরা পার্শ্ববর্তী গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ইদুলপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সকাল থেকেই আকাশে মেঘ ছিল। এর মধ্যেই বকুল মিয়ার ইটভাটায় শ্রমিকরা কাজ করছিলেন। বিকালে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বিদ্যুৎ চমকানো শুরু হয়।

একপর্যায়ে বজ্রপাতে পাঁচজন মারা যান এবং একজন আহত হন।

মৃত ব্যক্তিরা হলেন- সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট তিলকপাড়ার বাদশা মিয়ার ছেলে নাজমুল হক (১৮), ইদিলপুর ইউনিয়নের চকনদী গ্রামের সিরুল মিয়ার ছেলে সিয়াম মিয়া (২০), আল আমিনের ছেলে শাহাদত হোসেন (২৫), আয়তাল হোসেনের ছেলে রাশেদুল ইসলাম (২৪) ও সোনাতলা কবুলপুর গ্রামের জব্বার মিয়ার ছেলে জলিল মিয়া (৪০)।

আহত মেহেদুল হক পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা।

পীরগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys