1. ph.jayed@gmail.com : akothadesk42 :
  2. admin@amaderkatha24.com : kamader42 :
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’ বেদে সম্প্রদায় নিয়ে প্যারিসে তথ্য-চলচ্চিত্র “ভাসমান জীবন” প্রদর্শনী ও বাংলা নববর্ষ উদযাপন ‘স্মৃতিতে স্মরণে প্রিয় জন্মভূমি’ শিরোনামে প্যারিসে আন্তর্জাতিক কবিতা সন্ধ্যা রাজপথের সাহসী মুখ মমতাজ আলো সংগ্রামী থেকে সফল ব্যবসায়ী মিয়া মাসুদের গল্প ফাতেমা খাতুনের অর্থায়নে ‘আমাদের কথা’র উদ্যোগে ঈদ উপহার বণ্টন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত নাহিদুলের প্যানেল জয়ী মিয়া মাসুদ: একজন সফল ব্যবসায়ীর পথচলার গল্প

দীপিকা রণবীরের বিয়ে ভাঙার গুঞ্জন

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ৫ অক্টোবর, ২০২২

নিউজ ডেস্ক: বলিউডের জনপ্রিয় জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের সংসার ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছে। গত কয়েক দিন ধরেই বি-টাউন ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে আলোচনা হচ্ছে। এ নিয়ে এই দুই তারকার ভক্ত-শুভাকাঙ্ক্ষী অনেকের হৃদয় ভাঙতে বসার জো হয়েছিল। এ জুটিকে বেশ কিছু সময় ধরে একসঙ্গে দেখা যাচ্ছে না।

তিন দিন আগেই ইনস্টাগ্রামে রণবীরের একটি ছবির নিচে মন্তব্য করেছিলেন দীপিকা। লিখেছিলেন— ‘বাহ, বেশ লোভনীয় কিন্তু!’ সঙ্গে ছিল একটি রহস্যময় ইমোজি।

তা দেখেও অতটা নিশ্চিন্ত হতে পারেননি অনুরাগীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হচ্ছিল— দীপিকা এখনো হয়তো রণবীরকে ভালোবাসেন; কিন্তু রণবীর কি তাকে ভালোবাসেন! ভক্তদের সেই উৎকণ্ঠা টের পেলেন রণবীর।

মঙ্গলবার বিষয়টি পরিষ্কার করেন বলিউড স্টার। স্ত্রীর ছবির মন্তব্যে বুঝিয়ে দিলেন— এখনো দীপিকাই তার রানি।

এদিকে সম্প্রতি এক অনুষ্ঠানে যোগ দিয়ে রণবীর স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন— দীপিকা আর তিনি একসঙ্গেই রয়েছেন। তিনি বলেন, ‘আমাদের প্রেম শুরু হয়েছিল ২০১২ সালে। ফলে ২০২২ সাল আমার আর দীপিকার ১০ বছর। ওকে অভিনেত্রী হিসেবে সম্মান করি। আশা করছি, আবার আমরা একসঙ্গে পর্দায় কাজ করব।’

দুজনের আলাদা থাকার জল্পনা যে ভিত্তিহীন, সে কথাও বুঝিয়ে দিয়েছেন রণবীর। যদিও এখনো এ নিয়ে মুখ খোলেননি দীপিকা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys