বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টিকা দেওয়ার পরও কেন হামের সংক্রমণ? প্যারিসে ‘ঢাকা ক্লাব ফ্রান্স’-এর যাত্রা ফ্রান্সে ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্টে’ গাইবেন জেমস, রাহুল আনন্দসহ জনপ্রিয় শিল্পীরা ফ্রান্সে ‘শাহ্ গ্রুপ ও অফিওরা’-এর যৌথ আয়োজনে ২ আগস্ট মঞ্চ মাতাবেন ‘জেমস’ নীরব মহামারী হেপাটাইটিস কর্মসংস্থান তৈরির লক্ষ্যে SAF-এর সম্পূর্ণ বিনামূল্যের সুশি প্রশিক্ষণ কার্যক্রমের শুভ সূচনা ফ্রান্সসহ ইউরোপীয় দেশসমূহে দাবদাহ: কারণ, প্রভাব ও করণীয় ফ্রান্সে সংবর্ধিত হলেন যুক্তরাজ্য বিএনপি’র আহ্বায়ক কমিটির সদস্য তপন সাংবাদিকতায় কৃতিত্বের পুরস্কার পেলেন জুনেদ ফারহান এমপি মমতাজ আলোকে অভিনন্দন জানালো ‘মুন্সিগঞ্জ জেলা প্রবাসী এসোসিয়েশন’

রূপনাকে বাড়ি করে দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

আমাদের কথা ডেস্ক
  • আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

নিউজ ডেস্ক: নেপালকে ৩-১ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনকারী বাংলাদেশের নারী ফুটবল দলের গোলকিপার রূপনা চাকমাকে বাড়ি তৈরি করে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টুর্নামেন্টের ফাইনালের আগে মালদ্বীপ, পাকিস্তান, ভারত ও ভুটানের বিপক্ষে একটি গোলও হজম করতে হয়নি বাংলাদেশকে। যার কৃতিত্ব দলের রক্ষণভাগের সঙ্গে রূপনারও। এমন কৃতিত্বের জন্য রূপনাকে বাড়ি করে দেয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রূপনা চাকমার বাড়ি রাঙ্গামাটির নানিয়ারচর উপজেলায়। সামাজিক যোগাযোগমাধ্যমে রুপনার জীর্ণ বাড়ির ছবি ভাইরাল হয়েছে। সেই ছবি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ৭৭তম সাধারণ অধিবেশনে যোগ দিতে গিয়ে দেখেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকেই রূপনার পরিবারের জন্য একটি বাড়ি তৈরির নির্দেশনা দিয়েছেন শেখ হাসিনা।

নিউজটি শেয়ার করুন

এই জাতীয় আরো খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Maintained By Macrosys